মেহেরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-02-19 ইং
মেহেরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে বোমা হামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামী বাকিরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত আসামী বাকিরুল মেহেরপুরের গাংনী উপজেলার দীঘলকান্দি গুচ্ছগ্রামের আরজ আলীর ছেলে। জানা যায়, ২০১৩ সালের ৬ জানুয়ারি মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় একটি বোমা হামলার ঘটনা ঘটে। এসময় বাকিরুলকে আটক করা হয়। ওই ঘটনায় ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর ৫, জি আর কেস নং-৭/১৩, এস টি সি নং-৭৭/১৩ । মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যে আসামি বাকিরুল দোষী প্রমাণিত হওয়ায় মেহেরপুর স্পেশাল ট্রাইবুনাল দ্বিতীয় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস গত মাসে তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এরপর থেকেই সে পলাতক ছিল। গত বুধবার রাতে গাংনী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)