কালীগঞ্জে ৮৪ পিস ইয়াবাসহ নারী আটক

আপলোড তারিখঃ 2021-02-19 ইং
কালীগঞ্জে ৮৪ পিস ইয়াবাসহ নারী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে ৮৪ পিস ইয়াবাসহ জাহিদা বেগম (৫০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে কালীগঞ্জ পৌরসভার কলেজপাড়া থেকে তাঁকে আটক করা হয়। আটক জাহিদা বেগম কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মকছেদ বিশ্বাসের মেয়ে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জে অভিযান চালিয়ে জাহিদা বেগমকে আটক করা হয়। পরে তাঁর নিকট হতে ৮৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় জাহিদা বেগমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)