হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত

আপলোড তারিখঃ 2021-02-19 ইং
হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুই ট্রাক্টর ড্রাইভার ও ডিস ক্যবল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিসা সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী । জানা যায়, ট্রাক্টর ড্রাইভার রিপন আলী ও টুলু মিয়া সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৪ ও ৬৬ ধারা লঙ্ঘন করায় ৩ হাজার টাকা করে দুজনকে ৬ হাজার টাকা ও ডিস ক্যাবল নেটওয়ার্ক ব্যবসার লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করায় বাংলাদেশ টেলিভিশন সদর দপ্তরের লাইসেন্স বিভাগের কন্ট্রোলার জুলফিকার কোরাইশি-এর নির্দেশনায় ক্যাবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী কামরুজ্জামান কনককে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন আইন ২০০৬ এর ৭(২) ৭(৪) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা সহযোগীতায় ছিলেন, হিসাব সহকারী আসাদুল ইসলাম ও সহকরী সার্টিফিকেট রাসেল আহম্মেদসহ থানা পুলিশের একটি চৌকশ টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)