সদ্য ভূমিষ্ট আরও ১৫টি শিশুকন্যার পরিবার পেল এসপি জাহিদের উপহার

আপলোড তারিখঃ 2021-02-18 ইং
সদ্য ভূমিষ্ট আরও ১৫টি শিশুকন্যার পরিবার পেল এসপি জাহিদের উপহার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুলিশ সুপারের পক্ষ থেকে সদ্য ভূমিষ্ঠ আরও ১৫টি কন্যা শিশুর পরিবারকে পাঠানো হয়েছে ফুল, মিষ্টি ও নতুন পোশাক। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় মোট ৪৩১টি সদ্য ভূমিষ্ট কন্যা শিশুর পরিবারকে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার বুজরুকগড়গড়িপাড়ার আবুল কাসেমসহ বিভিন্ন এলাকা থেকে মোট ১৫টি শিশুর পরিবার পুলিশ কন্ট্রোলরুমে তাঁদের পরিবারের কন্যা সন্তানের জন্ম হয়েছে বলে জানায়। পুলিশ কন্ট্রোলরুম কন্যাসন্তান ভুমিষ্ট হওয়ার সংবাদ জানার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য প্রতিটা শিশুর জন্য একটি নিউবর্ণ বেবী প্যাকেজ, মিষ্টি ও ফুলের তোড়া নিয়ে তাদের বাসায় উপস্থিত হয়। পুলিশ সদস্যদের উপহারসহ উপস্থিতি নতুন শিশুর পরিবারের সদস্যদের আনন্দ বাড়িয়ে দেয়। কন্যাশিশুর পরিবারের সদস্যরা পুলিশ সুপারের পাঠানো উপহার পেয়ে আনন্দিত হয় এবং পুলিশ সুপারের আন্তরিকতা ও ভালবাসায় মুগ্ধ হয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)