নানা আয়োজনে দর্শনা অনির্বাণ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
দর্শনা অফিস:
দর্শনা অনির্বাণ থিয়েটারের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় অনির্বাণ থিয়েটারের চারজন প্রতিষ্ঠাতা সদস্যসহ অনির্বাণ থিয়েটারের নতুন প্রজন্মের সদস্যদের উপস্থিতিতে নানা আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। অনির্বাণ থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে স্মৃতিচারণ করেন প্রতিষ্ঠাত সদস্য অ্যাডভোকেট কমরেড বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম ফিট্টু ও আলী কদর।
অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যজন আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য উত্তম কুমার দেবনাথ, মাহাবুবুর রহমান মুকুল, আওয়াল হোসেন, মিরাজ, নতুন প্রজন্মের সদস্য শফিউল ইসলাম রাজু, পপি প্রমুখ।
এসময় অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, সকল অপশক্তি ও সাম্প্রদায়িকতাকে উপেক্ষা করে একটি প্রগতিশীল নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে হবে। আমাদের নতুন প্রজন্মের নাট্যকর্মীদের নাট্যচর্চায় এগিয়ে আসতে হবে, পাশাপশি সরকারের সহযোগিতা বেশি প্রয়োজন।
উল্লেখ্য, ১৯৮৩ সালের ১৭ ফেব্রুয়ারি দর্শনার কয়েকজন যুবক ‘দর্শনা অনির্বাণ থিয়েটার’ প্রতিষ্ঠা করেন।
