ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামের মাঝপাড়ার কাদের আলীর ছেলে হাসান আলী (২৪) ও একই গ্রামের স্কুলপাড়ার মৃত শুকুর আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম ও এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রাত সাড়ে ৯টার দিকে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামের মাঝপাড়ার কাদের আলীর বাড়ির উঠানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় বসত বাড়ির উঠান থেকে ৩ কেজি গাঁজাসহ কাদের আলীর ছেলে হাসান আলীকে ও একই গ্রামের স্কুল পাড়ার মৃত শুকুর আলীর ছেলে আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে দর্শনা থানায় আসামীদেরকে গ্রেপ্তার দেখিয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
