জীবননগরে ট্রাক্টর ও ঢালাই গাড়ির মুখোমুখী সংঘর্ষে দুজন আহত

আপলোড তারিখঃ 2021-02-18 ইং
জীবননগরে ট্রাক্টর ও ঢালাই গাড়ির মুখোমুখী সংঘর্ষে দুজন আহত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর-চ্যাংখালী সড়কের গোয়ালপাড়া ব্রিজের নিকট মাটিভর্তি ট্রাক্টর ও নির্মাণকাজে ব্যবহৃত ঢালাই গাড়ির মুখোমুখী সংঘর্ষে ঢালাই গাড়িতে থাকা দুই ব্যক্তি আহত হয়েছেন। আহত নির্মাণ শ্রমিক বাবু (২২) হরিহরনগর গ্রামের আসাদুলের ছেলে ও ফরজ আলী (৪০) একই গ্রামের মৃত মেহের আলীর ছেলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে। বাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। `` প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দেশে ছোট নদী-খাল পুনঃখননের আওতায় জীবননগরে করতোয়া নদী পুনঃখননের কাজ চলছে। খননের মাটি মেসার্স জাকাউল্লাহ ইটভাটায় ট্রাক্টরযোগে আনার সময় দ্রুতগতির ট্রাক্টরটি গোয়ালপাড়া ব্রিজের নিকট আসলে জীবননগরের দিক থেকে আসা ঢালাই গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এসময় ঢালাই গাড়িতে থাকা নির্মাণ শ্রমিক বাবু (২২) ও ফরজ আলী (৪০) রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। এলাকাবাসীর অভিযোগ, প্রতিনিয়ত খাল খননের মাটি নিয়ে বেপরোয়াভাবে ট্রাক্টর চালানোয় রাস্তা মাটি পড়ে প্রতিনিয়ত ছোট-খাটো দুর্ঘটনা ঘটছে। এছাড়াও আমাদের ছোট-ছোট স্কুলপড়ুয়া ছেলে-মেয়েদের নিয়ে সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। কখন না জা,ি যন্ত্র-দানব তাদের পিষ্ট করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)