চুয়াডাঙ্গা পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করা হবে

আপলোড তারিখঃ 2021-02-18 ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করা হবে ছবির ক্যাপশন:
নূরনগর ও কুলচারায় রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে টোটন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর ও কুলচারায় রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নূরনগরে দুটি আরসিসি ঢালাই রাস্তা ও কুলচারা গ্রামে একটি ফ্লাট সোলিং রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে নবনির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে বাংলাদেশ উন্নত দেশ হবে। সারা দেশে ব্যাপক উন্নয়ন কাজ করছে বর্তমান সরকার। সেই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা পৌর এলাকায়ও ব্যাপক উন্নয়ন কাজ করা হবে। আপনারা ভোট দিয়ে একজন যোগ্য মানুষকে মেয়র নির্বাচিত করেছেন। অপরিপক্ক কেউ দায়িত্ব পেলে যে কাজ করতে পারে না, সেটা চুয়াডাঙ্গা পৌরবাসী বুঝতে পেরেছে। শহরের প্রতিটি রাস্তা, ড্রেন আজ জরাজীর্ণ। গত পাঁচ বছরে উন্নয়ন না হওয়ায় সাধারণ পৌরবাসী প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েছে। এই ভোগান্তি নিরসনে দ্রুত রাস্তাঘাট, ড্রেন সব ঠিক করা হবে। পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক বলেন, ‘আপনারা ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। আপনাদের পূর্ণ নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করব। সব এলাকায় সমস্যা রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি সমস্যা নিরসনে প্রয়োজনীয় কাজ করা হবে।’ এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর উজ্জ্বল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর শেফালী খাতুন, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাভেদ মোহাম্মদ রাফিজ খানসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)