গড়াইটুপিতে রান্নাঘরে মিলল সিঁদুর মাখা মূর্তি

আপলোড তারিখঃ 2021-02-18 ইং
গড়াইটুপিতে রান্নাঘরে মিলল সিঁদুর মাখা মূর্তি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার গোবরগাড়া গ্রামের রান্নাঘর থেকে সাদা কাপড়ে জড়ানো সিঁদুর মাখানো একটি মাটির তৈরি মূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে আনন্দবাজার সংলগ্ন আজিজের বাড়ি থেকে এ মূর্তি উদ্ধার করা হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গোবরগাড়া গ্রামের আনন্দবাজারের হাজি নূরুল হক প্রধানের বড় ছেলে আজিজ প্রধানের স্ত্রী প্রতিদিনের মতো গতকাল সকালে রান্না করতে রান্নাঘরে প্রবেশ করেন। রান্নাঘরে প্রবেশ করেই তিনি দেখতে পান সাদা কাপড়ে জড়ানো কিছু একটা মাটিতে পড়ে আছে। এসময় সে জিনিসটি দেখার জন্য কাছে যায় এবং সাদা কাপড়টি খুলে দেখার পর ভয়ে চিৎকার দেয়। পরবর্তীতে বাড়ির লোকজন ছুটে এসে জিনিসটি বাইরে বের করে কাপড় খুলে দেখতে পায় মাটির তৈরি মূর্তি, সাথে সিদুঁর মাখা। বিষয়টি গ্রামের মানুষের মধ্য ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয় লোকজন ভিড় জমায় ঘটনাস্থলে। এদিকে কবিরাজি বা যাদু করার উদ্যোশে এমন কাজ কেউ করেছে বলে ধারণা করছে এলাকাবাসী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সাদা কাপড়ের সাথে মূর্তিটি পানিতে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)