আবহাওয়া অনুকূলে থাকলে হবে বাম্পার ফলন

আপলোড তারিখঃ 2021-02-18 ইং
আবহাওয়া অনুকূলে থাকলে হবে বাম্পার ফলন ছবির ক্যাপশন:
মেহেরপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ প্রতিবেদক, মেহেরপুর: চলতি বোরো মৌসুমে মেহেরপুর জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৫০ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি বোরো মৌসুমে মেহেরপুর জেলার ২টি পৌর এলাকাসহ ৩টি উপজেলায় ধান চাষের লক্ষ্যমাত্রা ধার্য করে ১৮ হাজার ৯৫০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৫০ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে। অর্থাৎ মেহেরপুর জেলায় মোট ধান চাষ হয়েছে ১৯ হাজার ১ শ হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আবাদকৃত ধানের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৮ হাজার ৬২০ হেক্টর, গাংনী উপজেলায় ৭ হাজার ১৫০ হেক্টর এবং মুজিবনগর উপজেলার ৩ হাজার ৩৩০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা তাঁদের বপনকৃত ধানে যত্ন নিতে। চাষিরা জানান, ধান ওঠা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ধানের বাম্পার ফলন হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)