৭ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি

আপলোড তারিখঃ 2021-02-18 ইং
৭ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি ছবির ক্যাপশন:
কালীগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহ কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা শামিমা শিরিন লুবনা কর্তৃক ক্রীড়া ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় লুৎফর রহমান লাড্ডুকে মানসিকভাবে নির্যাতনের প্রতিবাদে ও অভিযুক্ত লুবনাকে দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কালীগঞ্জবাসী। গতকাল বুধবার ক্রীড়া ফাউন্ডেশনের আয়োজনে মানববন্ধনে অংশগ্রহণকারীরা মেইন বাসস্ট্যান্ডে মহাসড়কের পাশে প্রায় ৪০ মিনিট ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে স্লোগান দিয়ে প্রতিবাদ করে এলাকাবাসী। পরে কালীগঞ্জ উপজেলা পরিষদে উপস্থিত হয়ে তাঁরা অভিযুক্ত ডা. শামিমা শিরিন লুবনার দৃষ্টান্তমূলক শাস্তি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার হাতে স্মারকলিপি প্রদান করেন। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহসভাপতি অজিৎ ভট্টাচার্য্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক আজাদ রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম মণ্টু, সিনিয়র সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, শাহারিয়ার আলম সোহাগ, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিক লীগের সভাপতি মাসুদুর রহমান সোহাগ, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক মোস্তফা ইবনে মাসুদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা আগামী ৭ দিনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ না করা হলে কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন। মানববন্ধনে স্থানীয় কালীগঞ্জের কর্মরত সাংবাদিক, বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লিনিক মালিক সমিতি, ছাত্রদের ফেসবুক কেন্দ্রীক ওয়াও ওয়াচাম গ্রুপ, ফুটবল, ভলিবল, ক্রিকেট কমিটি, সুধী সমাজের নেতৃবৃন্দ, উন্নয়নমূলক সংগঠন ও কালীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)