মেহেরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদ্যাপন

আপলোড তারিখঃ 2021-02-17 ইং
মেহেরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদ্যাপন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব সরস্বতী পূজা উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পূজা মন্দিরে সরস্বতী পূজা উদ্যাপন করা হয়। সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম হিন্দু উৎসব। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত রয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সাদৃশ্য দেবী বাগেশ্বরী পূজা করতেন বলে জানা যায়। এদিকে সরস্বতী পূজা উপলক্ষে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মেহেরপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েববাড়ি মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করা হয়। পরে সেখানে প্রসাদ বিতরণ করা হয়। বিশেষ করে হিন্দু ধর্মাবলী শিক্ষার্থীরা সরস্বতী পূজায় পূজা অর্চনাসহ বিশেষ প্রার্থনা করে থাকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)