তরুণ উদ্যোক্তাদের পরিচিত করতেই এ মেলা

আপলোড তারিখঃ 2021-02-17 ইং
তরুণ উদ্যোক্তাদের পরিচিত করতেই এ মেলা ছবির ক্যাপশন:
প্রথমবারের মতো তিন দিনব্যাপী ‘চুয়াডাঙ্গা উদ্যোক্তা মেলা-২০২১’ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী ‘চুয়াডাঙ্গা উদ্যোক্তা মেলা-২০২১’। উদ্যোক্তাদের পণ্য পদর্শনী নিয়ে আগামী ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার তিন তারকা হোটেল সাহিদ প্যালেসে এ মেলা অনুষ্ঠিত হবে। এ মেলায় মিডিয়া পার্টনার হিসেবে আছে ‘দৈনিক সময়ের সমীকরণ’। মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার উদ্যোক্তাদের পরিচিতির জন্য আয়োজিত এই মেলার আয়োজক চুয়াডাঙ্গার মেয়ে মেরিনা জামান মমি সাংবাদিকদের সাথে এক কফি আড্ডার আয়োজন করেন। এ আড্ডায় মেলা সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন। আড্ডায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মানিক আকবর, শাহ আলম সনি, আতিয়ার রহমান, রেজাউল করিম লিটন, সোহেল সজিব, জান্নাতুল আওলিয়া নিশি, জিসান আহমেদ ও মেহেরাব্বিন সানভী। এ সময় মেলার অন্যতম সহযোগিতাকারী মাহমুদা আক্তার অনি ও সেলিম সাদমান নিশাত উপস্থিত ছিলেন। মেলার আয়োজক মেরিনা জামান মমি জানান, চুয়াডাঙ্গা খুব ছোট একটি শহর, এখানে সবাই ঘরোয়া উদ্যোক্তা। মেলাতে এখন পর্যন্ত ২৭ জন উদ্যোক্তা অংশগ্রহণের জন্য জানিয়েছেন। তা বড় একটি পাওয়া। অল্প দিনের উদ্যোক্তরা এই মেলার মাধ্যমে তাঁদের পরিচিতি, কর্মসংস্থান গড়ে তুলতে পারবে। অনলাইন যেসব উদ্যোক্তা আছেন, অনেকেই নেট দুনিয়ায় এখনো বিশ্বস্ত হয়ে উঠতে পারেননি। তাঁদের পরিচিতির জন্য এই সুযোগটি কাজে লাগতে পারে। অর্থাৎ ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের হাতে পৌঁছে দিতেও ক্রেতা-বিক্রেতার সেতু-বন্ধন তৈরি করতে এ মেলা ভূমিকা রাখবে। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলায় এলাকার তরুণ উদ্যোক্তাদের প্রস্তুতকৃত পণ্যের দোকান বসবে। মেলায় থাকছে দেশি-বিদেশি থ্রি-পিস, শাড়ি, জেন্টস আইটেম, বাচ্চাদের ড্রেস, জুয়েলারি, ব্যাগ, জুতা, হিজাব, কসমেটিক্স আইটেম, পার্লার অফার, অর্গানিক প্রোডাক্টস, মেহেদী, হোম ডেকোর, শীতকালীন পিঠা, কেক, হোম মেইড খাবার, ঘি, মধু, হাতে তৈরি গহনা, নারিকেলের মালার তৈরি শিল্প ইত্যাদি। মেলার স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। ২৭ জন রেজিস্ট্রেশন করেছেন। সেগুলো হলো- দ্যা কেক গ্যালারি, ঝিলিক গ্লামার ওয়ার্ল্ড, নূরে হুর, ঝোলা ঝিউরি, তুবা কেয়ার, দ্যা হাঙ্গার প্লেস, ক্লথিং রাক, খাটি, নভো ফ্যাশন, টেস্টি পিচেস, ব্লাক বার্ডস, দ্যা কেক হাউজ, রোডো হ্যান্ডিক্রাটস, কারারস বিউটি পার্লার, মেহেদী বাই এভিনি, টেস্ট অব দ্যা টাউন, এপ্লিক বুটিক হাউজ, বেস্ট কালেকশন, সেতু হার্ডওয়ার, দাঙ্গা, সুমি বুটিকস, ইমা বুটিকস, এক্সিল্যান্ট ওয়ার্ল্ড, বুটিক কর্নার, ইমা বুটিক, সুমি বুটিক, মাই লিটিল শপ, নিসা পুথি জুয়েলারি, বিশ্বাস কেরাম বোর্ড, ওম্যানস বাই লিজা ও এনআর ফ্যাশনবিডি। এই আয়োজনে কেক স্পন্সর হিসেবে থাকছে দ্যা কে হাউজ ও সিস্টারস কিচেন। ডেজার্ট স্পন্সর হিসেবে থাকছে কুটুম। ফটোগ্রাফি স্পন্সর হিসেবে থাকছে স্টুডিও আলোছায়া। স্পন্সরশিপে আরও আছে জাকির মটরস। মিডিয়া পার্টনার হিসেবে আরও থাকছে দৈনিক মাথাভাঙ্গা, দৈনিক আকাশ খবর, রেডিও কণ্ঠসহ বেশ কয়েকটি অনলাইন পোর্টাল। সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রুপ স্পন্সর হিসেবে আছে এনগেজমেন্ট পার্টনার, নেটওয়ার্ট চুয়াডাঙ্গা, আমাদের চুয়াডাঙ্গা, তারুণ্যের চুয়াডাঙ্গা, ড্রিম জোন ও সিডি’স কুইন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)