চুয়াডাঙ্গায় আরও ২৪ কন্যাশিশুর পরিবার পেল পুলিশের উপহার

আপলোড তারিখঃ 2021-02-17 ইং
চুয়াডাঙ্গায় আরও ২৪ কন্যাশিশুর পরিবার পেল পুলিশের উপহার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও ২৪টি কন্যাশিশুর পরিবারে উপহার পৌঁছে দিয়েছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। এ নিয়ে চুয়াডাঙ্গায় মোট ৪১০টি কন্যাশিশুর পরিবারকে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে। গত সোমবার দামুড়হুদা উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মো. মনিরুজ্জামানসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ২৪ জন মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ কন্ট্রোলরুমে জানান, তাঁদের পরিবারে কন্যাসন্তানের জন্ম হয়েছে। কন্ট্রোলরুম থেকে সংবাদ পাওয়ার পরপরই এসপি জাহিদের নির্দেশে পুলিশের কয়েকজন সদস্য তাঁদের বাড়তে নিউ বর্ন বেবি প্যাকেজ ও ফুলের তোড়া উপহার পৌঁছে দেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘কন্যাসন্তান জন্ম নেওয়ার কারণে বিভিন্ন সংসারে কলোহ সৃষ্টিসহ পারিবারিক অসন্তোষ দেখা যায়। এমন সময় কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পুলিশ সদস্যরা তাঁদের বাড়িতে উপহার পৌঁছে দিচ্ছে। কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই পরিবারের জন্য এটি একটি ইতিবাচক বার্তা। কন্যা সন্তান জন্ম নিলে কোনো নারীকে দোষারোপ না করে কন্যা সন্তানের প্রতি পরিবারের সকলের যত্নশীল হওয়া উচিত।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)