বাবলু সভাপতি ও জান মোহাম্মদ সম্পাদক

আপলোড তারিখঃ 2021-02-16 ইং
বাবলু সভাপতি ও জান মোহাম্মদ সম্পাদক ছবির ক্যাপশন:
গাংনী উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলা জাতীয় পার্টির (জাপা এরশাদ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাবলু হোসেন সভাপতি, জান মোহাম্মদ মিণ্টুকে সাধারণ সম্পাদক ও মো. রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত রোববার কেন্দ্রীয় ও জেলা নেতাদের উপস্থিতিতে গাংনী উপজেলা অডিটরিয়ামে গাংনী উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তৃণমূল নেতৃবৃন্দের সমর্থনের ওপর ভিত্তি করে উপজেলা জাতীয় পার্টির নেতা নির্বাচিত করা হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পাটি (জাপা এরশাদ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার। প্রধান বক্তা ছিলেন জাতীয় কৃষক পার্টি কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ হুমায়ন কবির শাওন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু বিষ্ণু পদ রায়, জাতীয় কৃষক পার্টির ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, মেহেরপুর জেলা জাতীয় পার্টি প্রস্তুতি কমিটি সদস্যসচিব মো. আব্দুল হাদী, জেলা জাতীয় পার্টি প্রস্তুতি কমিটির যুগ্ম সদস্যসচিব সুমন পারভেজ, জেলা জাতীয় পার্টি প্রস্তুতি কমিটির সদস্য মো. আব্দুল মান্নান, কেতাব আলী, সেলিম রেজা প্রমুখ

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)