ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র হাসান কাদির গনুকে উপজেলা ও পৌর যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলার ডাকবাংলা চত্বরে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সেখ সামসুল আবেদীন খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল, কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মাসুদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, শরিফুজ্জামান দুদু, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক সোনাহার মণ্ডল, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান তাফসির আহম্মেদ লাল, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুল হক ডিটো, যুগ্ম আহ্বায়ক মামুনর রসিদ হাসান, জাহিদুল ইসলাম, নবনির্বাচিত ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মুজিবুল হক প্রমুখ।
