ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন সন্তোষপুর গ্রামের কাসেম গাজীর ছেলে। জানা যায়, গতকাল বিকেলে সন্তোষপুর থেকে মোটরসাইকেলযোগে মানিকপুর যাচ্ছিলেন জাকির হোসেন। পথের মধ্যে নির্মাণাধীন ব্রিজের জন্য খনন করা গর্তে পড়ে গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ সারথী পাল বলেন, রোগীর মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।
