ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দামুড়হুদা উপজেলায় গত ৮ দিনে ১ হাজার ২৭৩ জন করোনা টিকা নিয়েছেন। গতকাল সোমবার ৪৪৯ জন এবং গত রোববার ২৭০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। গতকাল টিকা গ্রহণ করেন ওয়েভ ফাউন্ডেশনের ৪জন কর্মকর্তা কিতাব আলী, আনিছুর রহমান, মজিবার রহমান ও সোহরাব হোসেন, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, বড় বলদিয় মাদ্রাসার শিক্ষক আবু বক্কর, কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানসহ ৪৪৯ জন। টিকা নেওয়ার পর অনুভূতি ব্যক্ত করে মজিবার রহমান বলেন, ‘ভালোই তো বোধ করছি, কোনো সমস্যায় মনে হচ্ছে না।’
টিকার নেওয়ার বিষয় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হেনা মো. জামাল শুভ জানান, টিকা নেওয়ার ব্যাপারে প্রথমে মানুষের মধ্যে কিছুটা ভীতি সৃষ্টি হলেও সে ভয়টা এখন আর নেই। বর্তমানে স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকেই কোভিড-১৯ টিকা গ্রহণ করছেন। যত দিন যাচ্ছে ততই টিকা নেওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। টিকা নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যার খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।
