ঝিনাইদহে শালিস বৈঠকে মারধর, যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-02-16 ইং
ঝিনাইদহে শালিস বৈঠকে মারধর, যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পাকা গ্রামে সালিশ বৈঠকে মারধর করার দুই দিন পর ইমরান হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ইমরান হোসেন পাকা গ্রামের আব্দুল মালেকের ছেলে। ঘোড়াশাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন জানান, গত শনিবার পাকা গ্রামের এক শিশু অপহরণকে কেন্দ্র করে ওই গ্রামে সালিশ বৈঠক বসে। ওই বৈঠকে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে ইমরানের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। লাঠির আঘাতে ইমরান গুরুতর আহত হয়ে প্রথমে ঝিনাইদহ ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ৩ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়। গ্রামবাসী জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘোড়াশাল ইউনিয়নে আওয়ামী লীগের সিদ্দিক ও চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে ইমরানকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)