ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
বয়স ৮৩ পেরিয়ে ৮৪ ছুইছুই। দীর্ঘ ৯ বছর যাবত অসুস্থ। বিছানা থেকে উঠতে পারেন না। নির্বাচনের কথা শুনেই ভোট দিতে যাওয়ার জন্য বায়না শুরু করলেন। অনেক বোঝানো সত্ত্বেও তিনি ভোট দেওয়ার ব্যাপারে অটল ছিলেন। নাম লুৎফর নেছা। তিনি আলমডাঙ্গা পৌর একালার স্কুলপাড়ার মৃত আব্দুস শুকুরের স্ত্রী। এক হাত কোমড়ে, আরেক হাত দিয়ে ধরে আছেন পুত্রবধূর হাত। হুইল চেয়ারে কুঁজো হয়ে টুকটুক করে ঢুকলেন ভোট কেন্দ্রে। দেখে মনে হলো জীবনের শেষ ইচ্ছেটি ছিল এই ভোট দেওয়া। জীবনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে খুশি ৮৩ বছরের বৃদ্ধা লুৎফর নেছা। গতকাল রোববার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা পৌর একালার ৯ নম্বর ওয়ার্ডের বন্ডবিল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ৮৩ বছরের এই বৃদ্ধা।
লুৎফর নেছা বলেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। দুই পুত্রবধূর সহযোগিতায় ভোট কেন্দ্রে এলেও কারোর সহযোগিতা ছাড়া নিজেই ইভিএম-এ ভোট দিয়েছেন তিনি। বয়স অনেক হয়েছে। দীর্ঘ ৯ বছর যাবত অসুস্থার ভারে বিছানাগত। আগামীতে বাঁচবেন কি না জানেন না। ইচ্ছে ছিল নতুনভাবে ইভিএমে ভোট দেওয়ার। সকালে চলে আসলেন পুত্রবধূদের সঙ্গে। নতুন পদ্ধতিতে (ইভিএমে) ভোট দিতে পেরে খুব খুশি।
লুৎফর নেছার দুই পুত্রবধ বলেন, ‘ব্রেন স্ট্রোকের পর দীর্ঘ ৯ বছর যাবত বিছানাগত। আজ ভোট হচ্ছে। তাউ ভোট দেয়ার জন্য বাইনা ধরেছেন তিনি। বাধ্য হয়ে হুইল চেয়ারের মাধ্যমে ভোট দিয়ে নিয়ে এলাম। নতুনভাবে (ইভিএমে) কারোর সহযোগিতা ছাড়া তিনি ভোট দিয়েছেন। ভোট দিয়ে তিনি খুব খুশি।’
