ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
গাংনীতে ভাতাপ্রাপ্ত গ্রেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের নাম মঞ্জুরকৃত আবেদন বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন গাংনী উপজেলার মুক্তিযোদ্ধারা। গতকাল রোববার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন বীর মুক্তিযোদ্ধারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আর এম শাহনেওয়াজের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনার নেতৃত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মোজাম্মেল হক, দেলোয়ার হোসেন, আজগর আলী, আব্দুল হান্নান, ইয়াসিন আলী, আব্দুস সামাদ, মজিবুল হক, মুক্তিযোদ্ধার সন্তান প্রভাষক সাবদাল হোসেন, মহির হাসান হিটলার প্রমুখ।
