প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ নাটক, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2021-02-15 ইং
প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ নাটক, প্রতিবাদে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষদের ফাঁসাতে অপহরণ নাটক করে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপহরণটি সত্য নাকি, সাজানো তার সুষ্ঠু তদন্ত দাবি করে সংবাদ সম্মেলন করেছে অসহায় ভুক্তভোগী পরিবারগুলো। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন নাসির উদ্দিন মিয়া পলাশ। তিনি অভিযোগ করে বলেন, শৈলকুপার কাঁচেরকোল এলাকার মনিরুজ্জামান মনির নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করে আসছেন। বিপক্ষে সংবাদ প্রচারের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দাবি করে। মনির কাঁচেরকোল গ্রামের কয়েকজন নিরীহ গ্রামবাসীদের ফাঁসাতে গত ৩ ফেব্রুয়ারি ধাওড়া গ্রামের পাশে নাটকীয়ভাবে পড়ে থাকেন। তাঁকে অপহরণ করা হয়েছে বলে জানান। এ ঘটনাকে পুঁজি করে কাঁচেরকোল গ্রামের অসহায় দিনমজুর, কাঠমিস্ত্রী, মাইক্রো ড্রাইভার, জনপ্রতিনিধিসহ কয়েকজনের নামে অপহরণ মামলা করা হয়েছে। মামলার পর থেকে দিনমজুর পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মূলত ঘটনার আগের দিন রাতে মনির নিজে শৈলকুপার ধাওড়া গ্রামে যায়। ধাওড়া গ্রামে কর্মরত কিছু নির্মাণ শ্রমিক যাদের বাড়ি কাঁচেরকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে, তাঁদের বাড়িতে রাত্রিযাপন করে। ভোরে ঘুম থেকে উঠে রাস্তার পাশে পড়ে থাকার ভান করে। পুলিশের সুষ্ঠু তদন্ত দাবি করে মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুনসহ গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)