মেহেরপুর ও ঝিনসাইদহে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2021-02-15 ইং
মেহেরপুর ও ঝিনসাইদহে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
মেহেরপুর: মেহেরপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে উদ্যাপিত হয়েছে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠাবর্ষিকী উদ্যাপিত হয়। অনুষ্ঠানে দৈনিক আমার সংবাদ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মো. মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন ও সাধারণ সম্পাদক আতিক স্বপন, মেহেরপুর পূবালী ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক কে এম রাসেল, মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমন, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য ও অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরপুর প্রেসের সম্পাদক ও দৈনিক গণকন্ঠের মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিসিক কর্মকর্তা আশরাফুল আলম, বাংলাদেশ বিজনেস-এর জেলা প্রতিনিধি আলামিন হোসেন, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ও দৈনিক ভোরের পাতার মেহেরপুর জেলা প্রতিনিধি সাঈদ হোসেন, জবাবদিহির প্রতিনিধি এস আই বাবু, মেহেরপুর চোখ ও দৈনিক মাথাভাঙ্গার প্রতিনিধি হামিদুল ইসলাম, বার্তা মেহেরপুরের সম্পাদক ও দৈনিক সোনালী বার্তার মেহেরপুর জেলা প্রতিনিধি রাশেদ খান, বার্তা মেহেরপুরের প্রতিনিধি প্রিন্স আরিফ, সাজিবুল ইসলাম, সময়ের সমীকরণের আমঝুপি প্রতিনিধি সেলিম রেজা, ঢাকা হেডলাইন্সের মেহেরপুর জেলা প্রতিনিধি কামাল হোসেন প্রমুখ। ঝিনাইদহ: `` র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে আমার সংবাদের ঝিনাইদহ জেলা প্রতিনিধি কে এম সালেহ। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের আলোচনা সভায় মিলিত হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ অতিরিক্তি পুলিশ সুপার আনোয়ার সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, বেসরকারি সংস্থা সিও’র নির্বাহী পরিচালক সামসুল আলম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সালমা ইয়াসমিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মানবাধিকার কর্মী আমিনুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল বিশ্বাস, কালের কণ্ঠের প্রতিনিধি সাইফুল মাবুদ, এসএ টিভির প্রতিনিধি ও প্রেসক্লাবের সহসভাপতি ফয়সাল আহম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)