চুয়াডাঙ্গার খাসপাড়ায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-02-15 ইং
চুয়াডাঙ্গার খাসপাড়ায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গার খাসপাড়া গ্রামে পানিতে ডুবে তাসনিম (১২) নামের এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসনিম খাসপাড়া গ্রামের বাইতুল আমান জামে মসজিদের ইমাম আমিনুল ইসলামের ছেলে। জানা যায়, এক বছর পূর্বে তাসনিম বাইতুল আমান জামে মসজিদের ছাদ থেকে নিচে পড়ে মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়। এরপর থেকেই তাঁর চলাচল ও কথাবার্তায় অসঙ্গতি দেখা দেয়। পরে তাঁকে সব সময় শিকলে বেঁধে রাখার প্রয়োজন হতো। এর মধ্যে গতকাল তাসনিম অনেক কান্না-কাটি করলে তার মা তাকে শিকল খুলে দিলে সে বাড়ির পাশের পুকুরের মধ্যে পড়ে যায়। বিকেলে স্থানীয় ব্যক্তিরা পুকুর থেকে তাসনিমের লাশ উদ্ধার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)