ছবির ক্যাপশন:
ভালোবাসা দিবসে চুয়াডাঙ্গার এসপির ভালোবাসার ফুল উপহার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের দেওয়া ফুল করে বিক্রি করে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে ইয়ুথ অ্যাসেম্বলি। গতকাল রোববার বিশ্ব ভালোবাসা দিবসে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছিলেন চুয়াডাঙ্গা ইয়ুথ অ্যাসেম্বলি গ্রুপের সদস্য। জানা গেছে, এবারের ইয়ুথ অ্যাসেম্বলি গ্রুপের মধ্যে আসে একটা নতুন ভাবনা। ভাবনাটা তাঁরা চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামকে জানালে পুলিশ সুপার তাঁদেরকে সাধুবাদ জানিয়ে এক হাজার গোলাপ ফুল অনুদান হিসেবে দেন। গতকাল ১৪ ফেব্রুয়ারি রোববার দিনব্যাপী ইয়ুথ অ্যাসেম্বলি গ্রুপ ফুল বিক্রি করে। বিক্রিত ফুলের টাকা দিয়ে অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন তাঁরা। হতে পারে কারো একবেলা খাবার, কেউ স্কুলে ভর্তি হতে পারছে না, কেউ টাকার জন্য চিকিৎসা হতে পারছে না।
ফুল বিক্রিতে অংশগ্রহণ করেন তৌফিক শুভ, মাশরাফি মর্তুজা, জনি, ওয়াজেদ, মিজান, মিঠুন, রমজান, সুহাসিনী, তামান্না, সুরাইয়া, আজরা আজম, হৃদি, হাসান, আলভি, দিপ্ত, মিরাজ, সৌরভ, আসিফ, ইমন, খোকন, আরাফাত, সাকিব, ফিরোজ ও সাব্বির। সহযোগিতায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী আব্দুস সালাম, প্রোগ্রাম অফিসার হোসনে আরা প্রমুখ।
