ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর থেকে নারী-শিশুসহ ছয়জনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার ভোরে মহেশপুর উপজেলার একাশিপাড়া গ্রামের মাঠ থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার রাজাপুর গ্রামের ইলিয়াছ শেখের ছেলে আসাদুজ্জামান (১৬), মৃত আবুল শেখের ছেলে সাগর শেখ (৩২), তাঁর স্ত্রী জোসনা বেগম (২৫), ছেলে হাসান শেখ (৪), নওগাঁর আত্রাই উপজেলার পৌসাত্ততা গ্রামের মৃত খাজাউদ্দিন প্রামাণিকের ছেলে সাহাদত আলী (২৪) ও তাঁর স্ত্রী ফামেতা জাহান শিউলী (১৯)। বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী-শিশুসহ তিনজন ও তাঁদেরকে সহযোগিতা করার জন্য আরও তিনজনসহ মোট ছয়জনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
