ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গলাই ফাঁস দিয়ে লিমা খাতুন নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে হরিণাকুণ্ডু রিশখালী গ্রামে এ ঘটনা ঘটে। লিমা খাতুন হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী গ্রামের মহৎ আলীর মেয়ে ও ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সেকেন্দার আলী জানান, ‘মেয়েটি অনেক শান্তশিষ্ট ছিল। কী কারণে নিজ শয়নকক্ষে গলাই ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে, তা কারও জানা নেই। তাঁর পরিবারের সকলেই ঢাকায় থাকে। লিমা লেখাপড়া করার কারণে নানার কাছে থাকতেন।’
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) এনামুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লিমা খাতুন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
