জীবননগরে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চারজন আহত

আপলোড তারিখঃ 2021-02-13 ইং
জীবননগরে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চারজন আহত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে জমি দখল করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বসতিপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন জাহানারা বেগম, ছলেমান মোল্লা, জাকির মোল্লা এবং রুপা খাতুন। এ সময় স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ছলেমান মোল্লা অভিযোগ করে বলেন, ‘আমার মায়ের জমি আমরা ভাগ পেয়েছি। কিন্তু আমার মামা মমিন মোল্লা, ইবরাহিম মোল্লা, রফিক মোল্লা ও মতি মোল্লা জমি দিতে অপরাগত জানায়। তারা জোরপূর্বক দখল করার জন্য চেষ্টা করতে থাকে আমরা প্রতিবাদ করলে তারা আমাদের ওপর হামলা করে এবং দেশীয় অস্ত্র, লাঠি দিয়ে পিটিয়ে রক্তাত্ব জখম করে।’ অভিযুক্ত মমিন মোল্লার সাথে কথা বললে তিনি বলেন, ‘আমরা কারও জমি দখল করিনি এবং কাউকে মারধর করিনি। যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা মিথ্যা অভিযোগ করেছে।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বসতিপাড়ায় জমি-জায়গা নিয়ে যে সংঘর্ষ হয়েছে, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)