পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলায় উৎসাহী করতে হবে

আপলোড তারিখঃ 2021-02-13 ইং
পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলায় উৎসাহী করতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ক্ষুদে খেলোয়াড়দের মধ্যে ক্রিকেট-সামগ্রী বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ক্ষুদে ক্রিকেটারদে হাতে ক্রিকেট খেলার সামগ্রী তুলে দিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর নিজ বাসভবন প্রাঙ্গনে চুয়াডাঙ্গার ক্ষুদে ক্রিকেট খেলোয়াড়দের হাতে ক্রিকেট ব্যাট, বল, প্যাড, স্টাম্পসহ ক্রিকেট খেলার বিভিন্ন সামগ্রী তুলে দেন তিনি। এসময় তিনি বলেন, ছোট্ট ছোট্ট শিশু-কিশোরদের খেলা দেখে আমার ছোট বেলার কথা মনে পড়ে যায়। বাংলাদেশের বড় বড় ক্রিকেটার ছোট ছোট খেলার মাঠেই ক্রিকেট খেলা শিখেছে। এখনকার ক্ষুদে ক্রিকেটাররায় আগামীতে দেশের হয়ে খেলবে। এদের মধ্যে থেকেই গড়ে উঠবে আগামী দিনের সাকিব, তামিম, মুশফিক। এই ক্ষুদে খেলোয়াড়দেরকে উৎসাহ দিতেই তাদের হাতে নতুন ক্রিকট সামগ্রী তুলে দেওয়া। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলায় উৎসাহ না দিলে বড় হয়ে তারা নানা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যেতে পারে। তাই প্রতিটি অভিভাবকের উচিত তাঁদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও উৎসাহ দেওয়া। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)