ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এম সবেদ আলীর সমর্থকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা নতুন বাসস্ট্যান্ড প্রাঙ্গণে মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী এম. সবেদ আলীর নির্বাচনী অফিস ভাঙচুরের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন এম. সবেদ আলী। মানববন্ধনে বক্তব্য দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও জেলা জাসদের সভাপতি এম. সবেদ আলী, জাসদের আলমডাঙ্গা উপজেলা সভাপতি মোল্লা গোলাম সরোয়ার, এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, আনিসুর রহমান, মিঠু, সিরাজুল ইসলাম, শের আলী, মিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নৌকার সমর্থকরা তাঁদের নির্বাচনী অফিস ভাঙচুর করছে, মোবাইল সমর্থকদের হুমকি-ধামকি দিচ্ছে। এমন ধরণের অন্যায়ের সুবিচার প্রার্থনা করে ও সুষ্ঠু নির্বাচন হলে স্বতন্ত্র প্রর্থী বহু ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলে জানান তাঁরা।
