শেখ মনিকে হারিয়ে শেখ রাসেল ক্লাব চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2021-02-13 ইং
শেখ মনিকে হারিয়ে শেখ রাসেল ক্লাব চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু হকি টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু হকি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শেখ রাসেল ক্লাব। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ওই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। ফাইনালে হাড্ডা-হাড্ডি লড়াইয়ে শেখ রাসেল ক্লাব টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে ২(৩)-(৩)১ গোলে শেখ মনি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তালাত মাহমুদ, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ শাকিল ও শ্রেষ্ঠ গোলকিপার নির্বাচিত হন রাজিব রায়য়ান। ফাইনাল খেলা শেষে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। গত বৃহস্পতিবার বেলা একটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ওই হকি টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শফিকুল ইসলাম মালেক, রায়হান মোল্লা, মহসীন রেজা, রোকনুজ্জামান, আলোর দিশারী ক্লাবের প্রতিষ্ঠাতা সভপতি অভি, সাধারণ সম্পাদক টিপু সুলতান প্রমুখ। খেলাগুলো পরিচালনা করেন হয়রত ও পিয়াস খান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)