আ.লীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়

আপলোড তারিখঃ 2021-02-13 ইং
আ.লীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয় ছবির ক্যাপশন:
দর্শনা রেলবন্দরে খালাস ইয়ার্ড পয়েন্টের রাস্তা নির্মাণকাজের উদ্ধোধনকালে এমপি টগর দর্শনা অফিস: ভারতীয় পণ্য আমদানি করার জন্য দেশের রেল বন্দরগুলোর মধ্যে অন্যতম দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর। এখানে প্রতিদিন ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা রেলপথে ভারতীয় পণ্য আমদানী করে থাকেন। তবে আমদানী করা ভারতীয় পণ্যবাহী ওয়াগনের খালাস করার জন্য ইয়ার্ড পয়েন্টের রাস্তাটির দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। বিভিন্ন সময়ে এ ইয়ার্ড পয়েন্টে ছোট-খাটো দুর্ঘটনাও ঘটত। এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়। এ সমস্য নিরসনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের আপ্রাণ প্রচেষ্টায় রেলওয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে ইয়ার্ড পয়েন্টের গুরুত্বপূর্ণ এ খালাস সড়কটি নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দর্শনা আন্তর্জাতিক স্টেশন চত্বরে বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী (পাকশী) বীরবল মণ্ডলের সভাপতিত্বে প্রধানর অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন সাংসদ হাজি আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে, তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয়। সরকারের সদিচ্ছায় অতিদ্রুত দেশের ২৫টি রেল স্টেশন আধুনিকায়ন করা হবে। তার মধ্যে চুয়াডাঙ্গা রেল স্টেশনটি রয়েছে। এছাড়া দর্শনা থেকে খুলনা রেললাইন ডাবল লাইনের কাজ দ্রুত শুরু হবে। আওয়ামী লীগ সরকার দেশের জনগণের কথা ভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শনা ও দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের সুবিধার কথা ভেবে ১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ২৪২ টাকা ব্যয়ে এ রাস্তাটি নির্মাণকাজের ব্যবস্থা করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের (পশ্চিম জোন) অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশাদুল হক, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যন আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, সিঅ্যান্ড এফ ব্যবসায়ী আতিয়ার রহমান হাবু, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, আ. মান্নান খান, মামুন শাহসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রেল ইয়ার্ডের ব্যবসায়ীগণ, রেলওয়ের বিভিন্ন বিভাগের ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)