মেহেরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের বরুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2021-02-13 ইং
মেহেরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের বরুণ মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভুনু (৪২) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে সদর উপজেলার পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভুনু পিরোজপুর গ্রামের জদু শেখের ছেলে। জানা যায়, ভুনু তাঁর জমিতে সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। নিজ জমিতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। পরে কয়েকজন চাষি মাঠে গেলে ভুলুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। ভুনুর পরিবারে সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)