জীবননগরে র‌্যাবের অভিযানে ৫২ বোতল ফেনসিডিলসহ আটক ১

আপলোড তারিখঃ 2021-02-13 ইং
জীবননগরে র‌্যাবের অভিযানে ৫২ বোতল ফেনসিডিলসহ আটক ১ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ৫২ বোতল ফেনসিডিলসহ সাগর হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে জীবননগর উপজেলার ৭ নম্বর ওয়ার্ড শাপলাকলিপাড়ায় এই অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক সাগর হোসেন জীবননগর উপজেলার পোস্ট অফিস পাড়ার মৃত কহর আলীর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল জীবননগর উপজেলার ৭ নম্বর ওয়ার্ড শাপলাকলিপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সাগর হোসেনকে আটক করে। এসময় আটক সাগরের নিকট থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ফেনসিডিল ও আটক সাগরকে জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)