মধুখালির ওসি’র স্ত্রীর পাল্টা সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2021-02-12 ইং
মধুখালির ওসি’র স্ত্রীর পাল্টা সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মিথ্যা তথ্য উপস্থাপন ও হামলার অভিযোগ তুলে তার প্রতিবাদে নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত সম্পত্তি সংক্রান্ত মিথ্যা তথ্য উপস্থাপন এবং সম্পত্তি ও হামলার অভিযোগ তুলে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর মধুখালির ওসি আমিনুলের স্ত্রী ও প্রতিবেশি সাহিদা খাতুন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে যৌথভাবে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা। ওসি আমিনুলের স্ত্রী আফরোজা খাতুন তার লিখিত বক্তব্যে বলেন, আমার পিতা মাতার আর্থিক সহায়তায় চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ার কাঠপট্টির মধ্যে ২০০৩ সালে ৫ কাঠা জমি ক্রয় করি এবং তার অনেক আগে মোছা. সাহিদা খাতুন আমার জমির পূর্বসংলগ্ন জমি ক্রয়করে বাড়ি করে বসবাস করে আসছেন। ২০০৮ সালে আমার স্বামী (আমিনুল ইসলাম) সরকারি ব্যবস্থাপনায় জাতিসংঘ শান্তি মিশনে যায় এবং ২০১০ সালে দেশে আসেন। ২০১০ সালে আমরা বাড়ী তৈরি শুরু করি। বর্তমানে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ১১ বছরেও বাড়ীর কাজ সম্পন্ন করতে পারি নাই। আমি ও সাহিদা খাতুন আমাদের নিজ জমির দক্ষিণপাশে যৌথভাবে ১৪ লিং জমি পথ হিসেবে ব্যবহার করে আসছি। উক্ত পথ আমাদের উভয় পরিবারের নিজ দলিলি সম্পত্তি, যার নং ৩৮৬০/০৩। আমাদের জানমাল ও বাড়ির সুরক্ষার জন্য আমরা উভয় পরিবার পশ্চিমপাশের অংশে নিরাপত্তা গেইট এবং দক্ষিণ পাশে প্রাচীর নির্মাণ করি। এ অবস্থায় সম্পূর্ণ বিনা উস্কানিতে গত ৪ঠা ফেব্রুয়ারি আনুমানিক সন্ধ্যায় আকবর আলির ২ ছেলে সোহেল ও জুয়েল পূর্ব পরিকল্পনা মোতাবেক ১৫-২০ জন দুস্কৃতকারীকে সঙ্গে নিয়ে হাতে দেশীয় অস্ত্রসহ আমাদের নিরাপত্তা গেইট ভেঙ্গে জোরপূর্বক ভিতরে প্রবেশ করে। এরপর তারা আমার বাসার মেইনগেটে আঘাত করে। আমি এসবের কারণ জানতে চাইলে অনুপ্রবেশকারীরা আমাকে মারধর করে আহত করে। দক্ষিণ পাশের প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়। আমাদের মেরে ফেলার হুমকি দেয়। এই ন্যাক্কারজনক অপরাধের কারণে আমি চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করি, যার নাম্বার-৮ ও তারিখ ০৭-০২-২১ইং। এ ছাড়াও চুয়াডাঙ্গা দেওয়ানী আদালতে জমি সংক্রান্ত মামলা চলমান রয়েছে। বর্তমানে আমরা পরিবারের সদস্য নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা আমার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা আমাদের ব্যক্তিগত জমি ষড়যন্ত্রমূলকভাবে নিজেদের দলিলে অন্তভুক্ত করেছে। তাদের জমির দক্ষিণ পাশে (পূর্বনির্ধারিত) ১২ ফুট রাস্তার ব্যবহার না করে গায়ের জোরে আমাদের জমি দখল করার পায়তারা করছে। অভিযুক্ত আকবর গং আমাদের জমির সন্নিকটে জমি ক্রয়ের পর থেকেই নানাভাবে আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করছে। যার প্রতিবাদ করতে গেলে তারা নানভাবে হুমকি দিয়ে থাকে। তিনি জানান গত ৯/২/২১ সংবাদ সম্মেলন করে পূর্বের ন্যায় প্রকাশ্যে হুমকি দিয়েছে। তিনি আরো জানান, আকবর গং সংবাদ বলেছে আমার গেইটও প্রাচীর মহল্লাবাসীরা ভেঙ্গে দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যাও বানোযাট। তিনি বলেন, বাড়িতে হামলা ও ভঙচুুরের ভিডিওচিত্র আমাদের কাছে সংরক্ষিত আছে। সেখানে কোনো মহল্লাবাসী ছিলনা। তারা ছিল নিরব দর্শক। যারা প্রাচীর ভেঙ্গেছিল তারা ছিল বিবাদীগণের ভাড়া করা সন্ত্রাসী ও নিজেরা। তিনি বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী প্রত্যেকের নিজস্ব জানমাল রক্ষা করার অধিকার আছে। তারা বলছে, ওসি সাহেব ক্ষমতার অপব্যবহার করছে। তা আদৌ সঠিক নয়। পুলিশের চাকরি করলেও ক্ষমতার অপব্যবহার করার সুযোগ কারো নেই। তাই বরাবরের মত আমাদের বৈধ সম্পত্তি রক্ষার জন্য আইনগত পদক্ষেপ নিয়েছি মাত্র।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)