খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে বিরত রাখে

আপলোড তারিখঃ 2021-02-12 ইং
খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে বিরত রাখে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু হকি টুর্নামেন্টের উদ্বোধনকালে নঈম হাসান জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু হকি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুর একটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে ওই হকি টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনাকালীন সময়ে কোনো বড় ধরণের লিগ বা টুর্নামেন্টের আয়োজন না থাকলেও ছোট পরিসরে হকি টুর্নামেন্টের আয়োজন যুবসমাজকে মাদক থেকে বিরত থাকতে সহায়তা করবে। একই সাথে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বর্ষে সকলের সঙ্গে নিয়ে খেলাধুলা করার সৌভাগ্য হলো। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক কামরুজ্জামান চাঁদ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শফিকুল ইসলাম মালেক, রায়হান মোল্লা, মহসীন রেজা, রোকনুজ্জামান, আলোর দিশারী ক্লাবের প্রতিষ্ঠাতা সভপতি অভি, সাধারণ সম্পাদক টিপু সুলতান প্রমুখ। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ মুখোমুখি হয় শেখ মনি ও শেখ জামাল ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ প্রথম ম্যাচ ৩-৩ গোলে ম্যাচ ড্র হলে টাইব্রেকারের সহয়তা নেওয়া হয়। ট্রাইব্রেকারে শেখ জামাল ক্লাব ২-০ গোলে শেখ মনি ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করে। দিনের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল ক্লাব ৩-০ গোলে শেখ জামাল ক্লাবকে পরাজিত করে। আজ একই মাঠে বিকেল ৩টায় মুখোমুখি হবে শেখ রাসেল ও শেখ মনি ক্লাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)