প্রকাশ স্কুল সংবর্ধনা দিলো দিলীপ কুমার আগরওয়ালাকে

আপলোড তারিখঃ 2021-02-12 ইং
প্রকাশ স্কুল সংবর্ধনা দিলো দিলীপ কুমার আগরওয়ালাকে ছবির ক্যাপশন:
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টক স্কুল ‘‘প্রকাশ’’ এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে এফবিসিসিআই-এর সহসভাপতি, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ও ডায়ামন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালাকে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাস বুজরুকগড়গড়িতে এ উপলক্ষে এক আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, এফবিসিসিআই-এর সহসভাপতি, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘ভালো মানুষ তিনি। যিনি মানুষের পাশে দাঁড়ান। আর চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা এমনই একজন মানুষ। তার প্রতিটি কাজই মানুষের কিছু না কিছু উপকার করে। তিনি সাধারণ মানুষকে মন থেকে ভালোবাসেন, সেটা তার আচরণেই বোঝা যায়। তিনি চুয়াডাঙ্গা আসলে চুয়াডাঙ্গাবাসী ধন্য হয়। তিনি এই স্কুলে এসেছেন তাই আমি মনে, এই স্কুলটিও ধন্য হবে।’ এসময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার দেওয়ার ঘোষণা দেন। সংবর্ধিত, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, এফবিসিসিআই-এর সহসভাপতি, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘প্রত্যেক শিক্ষককে এসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে, যেন তাঁরা দেশের সম্পদে পরিণত হয়। আমি নিয়মিত এই প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ রাখবো। সমাজের সকল ভালো কাজের সাথে আমি আছি এবং থাকতে চাই। এসময় তিনি, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য গাড়ি প্রদান করা, তারা দেবী অটিজম স্পোর্টস কর্ণার তৈরি করা ও স্কুল ব্যাগ দেওয়ার ঘোষনা দেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি আবুল কাওসার মালিকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সাংবাদিক শাহ আলম সনি। শিক্ষিকা নাফিসা খানমের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক রোকুনুজ্জামানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)