গাংনীতে ৮০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-02-12 ইং
গাংনীতে ৮০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ৮০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সম্রাট সর্দারকে (২৪) আটক করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করে। আটককৃত সম্রাট সর্দার কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাহির মাঝি সদর ঘাট এলাকার লালু সরদারের ছেলে। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুরের গাংনী উপজেলার কাচারি বাজার এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু ও এএসআই আহসান হাবীবের নেতৃত্বে অভিযান চালিয়ে সম্রাট সর্দারকে আটক করে। এসময় তার কাছ থেকে ৮০পিস ইয়াবা ও একটি আইটেল মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত সম্রাট সর্দারের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)