উপহার ও ক্রেস্ট পেলেন সাত করদাতা

আপলোড তারিখঃ 2021-02-12 ইং
উপহার ও ক্রেস্ট পেলেন সাত করদাতা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুাডাঙ্গা সেরা করদাতাদের সম্মাননা প্রদান করেছে আয়কর বিভাগ সার্কেল-৯ চুয়াডাঙ্গা অফিস। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সার্কেল অফিসে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে আয়কর বিভাগ সার্কেল -৯, চুয়াডাঙ্গার উপ-কর কমিশনার ইরানুর রহমানের সভাপতিত্বে এ জেলার মোট ৭ জনকে সেরা করদাতা হিসেবে ঘোষণা দেওয়া হয়। সেরা করদাতা সাতজন হলেন- ডায়মন্ড ওয়ার্ল্ড এর পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা ও তার স্ত্রী সবিতা আগরওয়ালা, আবু সাদিকুজ্জমান, আব্দুল কাদের, জাহিদুর রহমান মুকুল, তানভির জামান ও সাইফুননাহার আক্তার শাম্মী। অনুষ্ঠানের শেষে করদাতাদের হাতে তাদের উপহারসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়কর বিভাগ সার্কেল -৯, চুয়াডাঙ্গার উপ-কর কমিশনার ইরানুর রহমান। এসময় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, আয়কর বিভাগ সার্কেল-৯ চুয়াডাঙ্গার কর পরিদর্শক আতিকুর রহমান, আয়কর বার এর সাধারণ সম্পাদক আলহাজ আকছিজুল ইসলাম রতন, আইকর বার এর কার্যকারী সম্পাদক ওয়ালিউল আকরাম সুজন ও চুয়াডাঙ্গা আয়কর অফিসের সকল কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়কর বিভাগ সার্কেল -৯ চুয়াডাঙ্গা অফিসের প্রধান সহকারী আমিরুল ইসলাম হেলাল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)