ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামে অবৈধভাবে বালি উত্তোলন করার অভিযোগে তারেক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দামুড়হুদার বদনপুর গ্রামে ফসলী জমির ক্ষতি সাধন করে বালি উত্তোলন করার অপরাধে দন্ডবিধি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের ৪(খ) এর বিধান লঙ্ঘন করায় ১৫(১) ধারায় দামুড়হুদা সদর ইউনিয়নের বদনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে তারেক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা সহকারী সার্টিফিকেট জিহন আলী ও দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম।
