গঠনতন্ত্র সংশোধন ও বাজেট নির্ধারণে কমিটি গঠন

আপলোড তারিখঃ 2021-02-11 ইং
গঠনতন্ত্র সংশোধন ও বাজেট নির্ধারণে কমিটি গঠন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সভা অনুষ্ঠিত সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা আয়কর আইনজীবী সমিতি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মহ: শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন সঞ্চালনা করেন। এসময় কমিটির কার্যকরি সভাপতি অ্যাড. মইন উদ্দিন মইনুল, কার্যকরি সাধারণ সম্পাদক আয়কর আইনজীবী ওয়ালি-উল-আকরাম সুজন, যুগ্ম সম্পাদক ইমরানুল আহম্মদ, কার্যকরি সদস্য নুরুল ইসলাম, এমএম শাহজাহান মুকুল, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, রফিকুল ইসলাম, ওয়াহেদুজ্জামান বুলা, আবুল বাশার, আবু তালেব বিশ্বাস ও আসম আব্দুর রউফ উপস্থিত ছিলেন। সভায় গঠনতন্ত্র সংশোধন ও বাজেট নির্ধারণে একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক হিসেবে অ্যাড. আকসিজুল ইসলাম রতনকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- এমএম শাহজাহান মুকুল, জুলফিকার আলী মুকুল, ওয়ালিউল আকরাম সুজন, নুরুল ইসলাম, আবুল বাশার ও সৈয়দ হেদায়েত হোসেন আসলাম। এই কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সভা শেষে অসুস্থ অফিস সহকারী আকছেদ আলী অবসর গ্রহণ করেন। পরে সমিতির পক্ষ থেকে আকছেদ আলীকে ১০ হাজার টাকা অনুদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)