ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে মাদক মামলার পলাতক আসামী মো. বানারুল ইসলামকে (২২) আটক করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে মেহেরপুর কলেজ মোড় থেকে এসআই অজয় কুমার কুন্ডু এবং হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত বানারুল ইসলাম গাংনীর খাসমহল গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালাতক আসামী মো. বানারুল ইসলামকে আটক করেছে ডিবি পুলিশের একটি চৌকশ দল। তাদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে, যার নং:২৬ তারিখ ২৮-০১-২০২১ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৫ (১) সারনির ১৪ (খ)/৪১।
