ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন-২০২১ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ সাদিকুর রহমান। ডিজিটাল ম্যারথান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বেশ কিছু উপ-কমিটি গঠন ও গুরুত¦পূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তের মধ্যে ছিল- জেলা কর্তৃক নির্ধারিত ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ১ হাজার ৮ শ প্রতিযোগীকে ম্যারাথন দৌড়ে অংশ নেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য একটি অ্যাপ্স-এর মাধ্যমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ৭টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও সদর উপজেলা ডিজিটাল সেন্টারে ফ্রি-রেজিস্ট্রেশন করানো হবে। আজ বৃহস্পতিবার সকালে ডিজিটাল সেন্টারে দায়িত্বপ্রাপ্তদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া ম্যারাথন দৌড় পরিচালনার জন্য পরিচালনা কমিটি, মেডিকেল টিম, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিষদ আলোচনা হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডু, যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম, সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ, মাদকদ্রব্য পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ডা. শামীমা ইয়াসমিন, তেতুল শেখ কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নাসির আহাদ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব, পৌর কাউন্সিলর সুলতানা আরা রত্না প্রমুখ।
