লেবার সাজুর মার্মান্তিক মৃত্যু : দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2021-02-11 ইং
লেবার সাজুর মার্মান্তিক মৃত্যু : দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
দর্শনায় রেল বন্দরে দাড়িয়ে থাকা ওয়াগেনের সঙ্গে ট্রাকের ধাক্কা দর্শনা অফিস: দর্শনায় রেলবন্দরে ট্রেনের ওয়াগেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় সাজু (২৫) নামের এক ইয়ার্ড লেবারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সাজু দর্শনা পৌর এলাকার শান্তিনগরের মহিদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে প্রতিদিনের ন্যায় দর্শনা রেল বন্দরে ভারতীয় মালামালের একটি ট্রেন ওয়াগেনসহ দর্শনা রেল বন্দরে এসে পৌছায়। উক্ত ট্রেনের ওয়াগেন থেকে আন্দুলবাড়ীয়ার লতিফ ট্রেডার্সের একটি ট্রাকে মালামাল লোড করে ট্রাকের পিছনের দিকে দাড়িয়ে ছিলো দর্শনা পৌর এলাকার শান্তিনগর গ্রামের মহিদুল ইসলামে ছেলে ইয়ার্ড লেবার সাজু। পিছনে গিয়ার থাকা অবস্থায় ট্রাকটি লোড হওয়ার পর ইয়ার্ড ছেড়ে যাওয়ার জন্য হেলপার রিয়াজ গাড়ি স্ট্রার্ট দিলে ট্রাকটি সামনের দিকে না গিয়ে উল্টো পিছনের দিকে যেতে থাকে। যার ফলে ট্রাকের পিছনে ও ট্রেনের ওয়াগেনের পাশে দাঁড়িয়ে থাকা সাজু কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের ডালা সাজুর বুকে যেয়ে ধাক্কা দিয়ে ট্রেনের ওয়াগনের সাথে চাপা পড়ে। এসময় সাজুর নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে লতিফ ট্রেডার্সের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়। এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় গতকাল বাদ আছর জানাজার নামাজ শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়। সংসারজীবনে সাজু দুই কন্যা সন্তানের জনক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)