শৈলকুপায় পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-02-10 ইং
শৈলকুপায় পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার রয়েড়া গ্রামে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে তরিকুল জোয়ার্দ্দার (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, অভিযুক্ত তরিকুল জোয়ার্দ্দারের সঙ্গে নির্যাতিতা শিশুটির বাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। গত রোববার বিকেলে তরিকুল ওই বাড়িতে যায়। সেখানে কাউকে না পেয়ে ঘরের মধ্যে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে তাঁর মা এগিয়ে এলে তরিকুল পালিয়ে যায়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোমবার রাতে শৈলকুপা থানায় শিশুটির চাচা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)