বৃদ্ধাশ্রম, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল করবেন কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার

আপলোড তারিখঃ 2021-02-10 ইং
বৃদ্ধাশ্রম, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল করবেন কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, এফবিসিসিআই-এর সহ-সভাপতি, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক ও ডায়ামন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক চুয়াডাঙ্গার সন্তান কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা কটি বৃদ্ধাশ্রম, একটি উন্নতমানের শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা-সমৃদ্ধ হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তারা দেবী ফাউন্ডেশনের আলমডাঙ্গা কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ কথা জানান। আলমডাঙ্গা কার্যালয়ে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে বাবু দিলীপ কুমার বলেন, ‘আমি নিজ উদ্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা দেবী ফাউন্ডেশন নামের এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমরা আমাদের এই স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলায় তিনটি অ্যাম্বুলেন্স বিতরণ করেছি। যার দ্বারা গর্ভকালীন সময়ে মানুষ সুবিধা পেয়ে থাকে। আমাদের এই ফাউন্ডেশনের মধ্যে রয়েছে শিক্ষাবৃত্তির ব্যবস্থা। এই ফাউন্ডেশন থেকে অনেক দরিদ্র ছাত্র-ছাত্রীদের বৃত্তি লাভের মাধ্যমে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘পরবর্তীতে একটি বৃদ্ধাশ্রম, একটি উন্নতমানের শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা-সমৃদ্ধ হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নিয়েছি আমার এই তারা দেবী ফাউন্ডেশনের মাধ্যমে। আপনারা আমার সাথে থাকলে সহযোগিতা করলে এই অঞ্চলের খেটে-খাওয়া মানুষের জীবনমান পরিবর্তন করে দেব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)