ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বিভিন্ন ওযার্ডের নারীদের, বিভিন্ন স্কুল ও মাদ্ররাসার ছাত্রীদের মধ্যে সেলাই মেশিন, স্যানিটারি প্যাড, টিফিন বক্স, ডাস্টবিন ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে হাউলী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এলজিএসপি’র অর্থায়নে এসকল সামগ্রী বিতরণ করা হয়। হাউলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
এসময় দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বাস্তপুর দাখিল ডি এস মাদ্ররাসা, জয়রামপুর ডি এস মাদ্ররাসা, জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়, লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে ৬শত ৪১টি স্যানটারি নেপকিন, দুইশ পিচ টিফিন বক্স ও স্কুলে ৫১টি ডাস্টবিন এবং দারিদ্র নারীদের মাধ্যে ২৩টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান, জেলা ফেসিলেট্টন কর্মকর্তা ছরোয়ার হোসেন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাউলী ইউনিয়নের সচিব নাঈম উদ্দীন, সহকারি হিসাব রক্ষক সামসুল আলমসহ হাউলী ইউনিয়নের সদস্য ও মহিলা সদস্য বৃন্দ।
