প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনী উপজেলায় রংমহল সীমান্ত থেকে গ্যামাক্সিন পাউডার ও গরু মোটাতাজাকরণ ওষুধ উদ্ধার করেছে সীমান্ত ফাঁড়ির বিজিবির সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোরের দিকে রংমহল মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ কেজি গ্যামাক্সিন পাউডার ও ৫শ পিস গরু মোটাতাজাকরণ ওষুধ উদ্ধার করা হয়। জানা যায়, রংমহল সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল আজিজরে নেতৃত্বে বিজিবি সদস্যরা টহল থাকাকালীন সময়ে পরিত্যক্ত অবস্থায় গ্যামাক্সিন পাউডার ও গরু মোটাতাজাকরণ ওষুধ উদ্ধার করেন।
