মেহেরপুরে প্রতারণা মামলায় এক ব্যক্তির দুই বছরের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-02-10 ইং
মেহেরপুরে প্রতারণা মামলায় এক ব্যক্তির দুই বছরের কারাদণ্ড ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: যৌথ মালিকানা গাড়ি কেনার পর গোপনে নিজের নামে করে নেওয়া সংক্রান্ত প্রতারণা মামলায় ফরিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তারেফ হাসান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ফরিদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের জাফর আলীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, মামলার বাদী গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের শরিফ উদ্দিনের ছেলে সাফায়েত হোসেন একই গ্রামের ফরিদুল ইসলামের সাথে যৌথভাবে কিস্তির মাধ্যমে একটি ট্রাক্টর ক্রয় করেন। পরে ফরিদুল ইসলাম ট্রাক্টরের অপর অংশিদার শরিফ উদ্দিনের অনুপস্থিতিতে ওই ট্রাক্টর তার নিজের নামে করে নেন। বিষয়টি সে জানতে পেরে কিস্তি এবং লভ্যাংশের ৭ লাখ ৯৮ হাজার ৫শ টাকা আত্মসাতের মামলা করেন। ওই টাকা না পেয়ে তিনি ২০১৮ সালের ২৫ জুন মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাংলাদেশ দঃবিঃ ৪০৬/৪০৭/৪২০ ধারা একটি মামলা দায়ের করেন। যার সি আর কেস নং- ২৩৩/১৮। মামলায় মোট ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণিত হওয়ায় আদালত ফরিদুল ইসলামকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ২ মাসের কারাদন্ডাদেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)