আরও ১২ কন্যাশিশুর পরিবার পেল এসপি জাহিদের উপহার

আপলোড তারিখঃ 2021-02-10 ইং
আরও ১২ কন্যাশিশুর পরিবার পেল এসপি জাহিদের উপহার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সদ্য ভূমিষ্ঠ আরও ১২টি কন্যাশিশুর পরিবারে উপহার পৌঁছে দিয়েছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। এনিয়ে চুয়াডাঙ্গায় মোট ৩৬৩টি কন্যাশিশুর পরিবারকে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে। গত রোববার চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে ১২ জন মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ কন্ট্রোলরুমে জানান, তাঁদের পরিবারে কন্যসন্তানের জন্ম হয়েছে। কন্ট্রোলরুম থেকে সংবাদ পাওয়ার পরপরই এসপি জাহিদের নির্দেশে পুলিশের কয়েকজন সদস্য তাঁদের বাড়তে নিউ বর্ন বেবি প্যাকেজ ও ফুলের তোড়া উপহার পৌঁছে দেন। এবিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘কন্যাসন্তান জন্ম নেওয়ার কারণে বিভিন্ন সংসারে কলোহ সৃষ্টিসহ পারিবারিক অসন্তোষ দেখা যায়। এমন সময় কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পুলিশ সদস্যরা তাঁদের বাড়িতে উপহার পৌঁছে দিচ্ছে। কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই পরিবারের জন্য এটি একটি ইতিবাচক বার্তা।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)